উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ করা প্রধান আসামি গ্রেপ্তার

উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার | কালবার্তা নিউজ News Image

প্রকাশিত: ০১ মে ২০২৬ | কালবার্তা নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে অপহরণ হওয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ৯ দিন পর অপহরণের মূলহোতা লামীন ইসলাম (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। লামীন ইসলাম গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন তিনি। পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন মিলে তার মেয়েকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই অভিযানে মূল আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

© ২০২৬ কালবার্তা নিউজ | সর্বস্বত্ব সংরক্ষিত