প্রলোভন দেখিয়ে মুসলমানদের খ্রিস্টানে রূপান্তরের অভিযোগে ভূরুঙ্গামারীতে তীব্র চাঞ্চল্য

ভূরুঙ্গামারীতে ধর্মান্তকরণের অভিযোগ News Image

কালবার্তা নিউজ | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নসহ পাইকেরছড়া, তিলাই, চর ভূরুঙ্গামারী ও বঙ্গ সোনাহাট এলাকায় মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে ধর্মান্তকরণের অভিযোগ উঠেছে বলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, একটি চক্র সহজ-সরল, দরিদ্র ও অসহায় মুসলিম পরিবারগুলোর আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে অর্থ, চিকিৎসা সহায়তা, শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরের চেষ্টা চালাচ্ছে।

অভিযোগ রয়েছে, সমাজসেবার আড়ালে কিছু ব্যক্তি সাধারণ মানুষের আস্থা অর্জন করে পরে তাদের ধর্মীয় বিশ্বাস পরিবর্তনে প্রভাবিত করছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে টার্গেট করা হচ্ছে বলে স্থানীয়দের আশঙ্কা।

এলাকাবাসীর ভাষ্যমতে, বলদিয়া ইউনিয়নের পাশাপাশি পাইকেরছড়া, তিলাই, চর ভূরুঙ্গামারী ও বঙ্গ সোনাহাট এলাকায়ও একই ধরনের তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে।

সচেতন মহল মনে করছে, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে এ ধরনের প্রলোভন ও কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

ভূরুঙ্গামারীবাসীর প্রত্যাশা, ধর্মের নামে প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টা রুখে দিয়ে এলাকার ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা হবে।

© 2026 কালবার্তা নিউজ | সকল অধিকার সংরক্ষিত