জেলেদের সঙ্গে ট্রলারে বসেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি | কালবার্তা নিউজ

পটুয়াখালীর মহিপুরে মাছ ধরার ট্রলারে জেলেদের সঙ্গে দুপুরের খাবারে অংশ নিয়েছেন

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

রবিবার (২৩ আগস্ট) মহিপুরে নৌযান শুমারি-২০২৬ পরিদর্শন ও জেলেদের সঙ্গে মতবিনিময় শেষে খাপড়াভাঙা নদী ও মাছ ধরার ট্রলার পরিদর্শনকালে জেলেদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় একটি মাছ ধরার ট্রলারে জেলেদের সঙ্গে দুপুরের খাবারও খান প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মো. শফিউল বারী

পায়রা বন্দরের সদস্য কমোডোর তারেক এবং মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদারসহ সংশ্লিষ্টরা।

এর আগে মহিপুর বিএফডিসি মার্কেটে জেলেদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে জেলেদের বিভিন্ন সমস্যা ও মাছ ধরার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি

মতবিনিময় সভায় ট্রলিং ট্রলারের বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মো. রাজিব আহসান।

তিনি বলেন, ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি হবে, মানুষের

এর প্রভাব ভোটের ওপরও পড়তে পারে।

প্রতিমন্ত্রী বলেন, সামনে বেশ কয়েকটি নির্বাচন রয়েছে। মানুষের কাছে ভোট চাইতে হলে তাদের আস্থা অর্জন করতে হবে। তাই মানুষের কাছে যাওয়ার মতো পরিস্থিতি ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলেদের সঙ্গে সরাসরি কথা বলা এবং তাদের সঙ্গে ট্রলারে বসে খাবারে

অংশ নেওয়ার মধ্য দিয়ে স্থানীয় জেলেদের জীবনযাপন ও বাস্তবতার সঙ্গে সময় কাটান প্রতিমন্ত্রী।

কালবার্তা নিউজ