যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা এবং অযৌক্তিক শর্তের মুখে দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সরকারি সূত্র জানায়, ওয়াশিংটনের ঘনঘন অবস্থান পরিবর্তন এবং ইরানের বন্দরগুলোতে চলমান নৌ অবরোধের কারণে তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের অবস্থান দীর্ঘদিন ধরেই ভিন্ন।
ইরানের দাবি, তাদের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ অবরোধ বিদ্যমান যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। এ ধরনের সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যে আলোচনায় বসা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।
অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান বারবার পরিবর্তিত হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইরান, যা আস্থার সংকট তৈরি করেছে এবং কূটনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে এবং ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলতে পারে।
আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন।