পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, বর-কনেসহ নিহত অন্তত ৮
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বর ও কনেসহ অন্তত আটজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মনোময়ী মিডিয়ার খবরে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একটি অংশ ধসে পড়ে এবং একাধিক ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ থেকেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন।